সোমবার, ৮ জুন, ২০২০

মুখবন্ধঃ - 'দুঃসময়ের কাব্য' এর কাব্যিক প্রস্তাবনা


মুখবন্ধঃ - 'দুঃসময়ের কাব্য' এর কাব্যিক প্রস্তাবনা 


বাংলা সাহিত্যে আজ বড় আকাল, দুর্দিনযে বাংলা সাহিত্য একসময় বিশ্ব সভায় ছিল অতি আদরণীয় শীর্ষস্থানে উপবিষ্ট, আজ সে সুসময় আর নেই নেই সেই বঙ্কিম-রবি-শরৎ-নজরুল-তারাশঙ্করের জামানার সাহিত্যের রসে টইটুম্বুর মর্যাদাবোধ সমভ্রম তবু চেষ্টার অন্ত নেই লেখা হচ্ছে ভাল লেখাও মাঝে মধ্যে বেরোচ্ছেতবে পরিবেশ গেছে পাল্টে সঙ্কট আরও ঘনীভূতবলতে কষ্ট হলেও দ্বিধা নেই যে, বর্তমানে কবি সাহিত্যিকদের লেখায় পূর্বের মতো সেই মর্মস্পর্শী আবেদনও আর নেই  নেই সেই বলিষ্ঠ প্রতিবাদ এখন বেশি মাত্রায় যৌনতার ছড়াছড়ি যেখানে 'পণ্য পর্ন' তফাৎ বোঝা ভার এখন আমরা যে যার ইচ্ছেমত লিখে যাচ্ছি আর সুচতুরভাবে পাঠকদের বোঝার অক্ষমতাকে দায়ী করছিযেন কবি- লেখকরাই একমাত্র বিঞ্জ ব্যক্তি তাঁরাই একমাত্র সমজদার বিষয়ে আমাদের আরোও বেশি যত্নশীল দায়িত্ববান হতে হবে এহেন চরম সঙ্কটের মুহূর্তে সময়-অসময় দুঃসময়ের টানাপোড়েনের মধ্যে লেখক বুদ্ধিজীবীদের এগিয়ে আস্তে হয় সমাজের প্রয়োজনে কুসংস্কারাচ্ছন্ন পুরানো ধ্যান-ধারণাকে পাল্টাতে স্রষ্টাকে প্রচলিত স্রোতের বিপরীতে গিয়ে নতুন কিছু যুগান্তকারী সৃষ্টি করতে হয়, হচ্ছে এবং হবে লিখতে গেলে তাই চিন্তা করতে হয়; চিন্তার জন্য ভাবনা - মাথার জন্য মাথাব্যথা মাথার ব্যাথা থাক বা না-থাক, 'মাথাব্যথা' অবশ্যই আছে     
তাই কলম ধরলেই চিন্তার খেই হারিয়ে ফেলি।মাথায় পড়ে হাত।  ভাবি, কি লিখব!কেনই বা লিখব? তবু লিখতে হয়, কারণ না লিখে থাকতে পারি না যে। ভিতর থেকে ক্রমাগত হাতুড়ি পেটার শব্দ - প্রতিবাদ ...... প্রতিবাদ। .....

Mindgale.com বা মন- পাখীর গল্প কথা তাই এই সামাজিক শোষণ নিপীড়ন অত্যাচারের প্রতিবাদী মুখ ও  নতুন আলোর দিশা হিসাবে  আমাদের এই Mindgale.com বা মন- পাখীর গল্প কথার আত্ম প্রকাশ যেখানে প্রতিভাবানরা মন পাখীর ডানায় ভর কোরে উড়ন্ত বিহঙ্গের মত নীল দিগন্তে উড়ে বেড়াবে তাদের নিত্য নতুন উদ্ভাবনী চিন্তা  ভাবনায়  সারা বিশ্বকে পথ দেখাবে 

এখানে আপনার প্রতিভার প্রকাশের জন্য  কোন টাকা-পয়সা লাগে না বরং আপনার লেখা সুনির্বাচিত হলে আপনি পারিশ্রমিক পাবেন পুরস্কৃত হবেন তাই আপনার  প্রতিভার প্রকাশ ঘটিয়ে দেশকে আরো সমৃদ্ধশালী করুন - এটাই আমাদের প্রত্যাশা 

তাই বিশ্বের দরবারে নিজেকে প্রকাশ করূন কোনো পক্ষপাত  ও দালালি নয়, নিজের সৃজনশীল প্রতিভা ও ভাবনা দিয়ে নতুন ভারত গডুন আপনার চিন্তাশীল লেখা ও গবেষণা আমাদের  এই ওএবসাইটে প্রকাশ করে এক উজ্জল ভারত তৈরী করূন; যাতে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ভারতবাসী । 

বর্তমানে আমরা এক ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছি যেখানে পারস্পরিক বিশ্বাস-অবিশ্বাসের গোলকধাঁধায় আমরা দিশেহারা।আমাদের চারপাশের এই সমাজ আজ বড় ধূলিধূসর, মলিন।শুভানুধ্যায়ীর মুখোশের আড়ালে উঁকি মারে অন্য্ আর এক মুখ- ধর্ম বিভীষিকার তান্ডবে তা কলংকিত, সাম্প্রদায়িকতার বিষ-বাষ্পে ধূমায়িত, যুদ্ধের উন্মাদনায় নেশাগ্রস্ত, দারিদ্রের গ্লানিময় নির্যাতিত, দুর্নীতির পঙ্কিল আবর্তে আপাদমস্তক নিমজ্জিত।এমতাবস্থায়, এই চরম দুঃসময়ের নিরিখে এক বুক প্রত্যাশা নিয়ে প্রকাশ পাচ্ছে Mindgale.com বা মন- পাখীর গল্প কথা - যা কিনা একটু ভিন্ন স্বাদের, অন্য্ চিন্তা-ভাবনার ও সুস্থ রুচিবোধের।
যদি পাঠকদের ভালো লাগে এবং কিছু মাত্র ভাবায় ও হৃদয়ে দাগ কাটে তাহলে  আমাদের প্রয়াস স্বার্থক হবে।  পাঠকের যে কোন গঠনমূলক সমালোচনা ও সু-চিন্তিত মতামতের অপেখ্যায় রইলাম।

বিনীত -
ডাঃ রাজীব কুমার (কবি বেপরোয়া)
প্রধান সম্পাধক।